সারাদেশ

কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে নিহত এক 

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সবুজ হোসেন (২৩)। নিহত সবুজ হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুপুরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।

শনিবার সকালে মহাসড়কের দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, কাদের শেখের ছেলে নাজমুল হাসান রনি (৩০) ও ময়নাল হোসেনের ছেলে ফরহাদ (২৬)। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহত ও আহতরা ভাড়ায় মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে পাটুরিয়াগামী সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেই সাথে কাভার্ডভ্যানের চালক ইমরান খানকেও (২৫) আটক করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা