সারাদেশ

মাটি কাটায় আড়াই লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ইসমাইল হোসেন নামের এক ব্যাক্তিকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শনিবার ( ২৪ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানা করেন। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫(১) ধারায় এই জরিমানা করা হয় বলে সূত্র জানায়।

জানা যায়, খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন ঘটনাস্থলে গিয়ে মাটি কাটায় দায়ে জড়িত ইসমাইল হোসেনকে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

মাহফুজা মতিন জানান, খাগড়াছড়িতে প্রচলিত আইন অমান্য করে অবৈধ ভাবে মাটি কাটা,পাহাড় কাটাসহ সব ধরনের অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। অনিয়মকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা