সারাদেশ

শিমুলিয়া ঘাটে ঢাকাগামী যাত্রীর চাপ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্তের পরই রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের দুই ফেরিঘাটে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়তে দেখা গেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট।

এদিকে, নৌরুটে কেবল লকডাউনের আওতামুক্ত যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ। এ ছাড়া স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রীদের সংখ্যা বাড়লেও অত্যধিক চাপ পড়েনি। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে নৌরুটে পাঁচটি ফেরি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে লকডাউনের আওতামুক্ত জরুরি পণ্য ও ব্যক্তিগত যানবাহন পারাপার করা হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা