সারাদেশ

তারাবির নামাজকে কেন্দ্র করে হামলা মামলা

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজারের : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ কেওলাকান্দি গ্রামে মসজিদে তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৯জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার ৩দিন পর প্রতিপক্ষ থানায় পাল্টা মামলা দায়ের করেন।

স্থানীয়, পুলিশ ও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার হাজিপুরের দক্ষিণ কেওলাকান্দি গ্রামে খতম তারাবি ও সূরা তারাবির নামাজ পড়া নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে গত ১৭ এপ্রিল শনিবার রাতে তারাবির নামায শেষে ইন্তাজ আলীর ছেলে রাসেল আহমদ মদরিছ ও হান্নান মিয়ার নেতৃতে¦ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চান্দু মিয়ার বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।

হামলায় আব্দুল গফুর (৬৫), ইসলাম উদ্দিন (৪৫), জেসমিন বেগম (২০), আম্বিয়া বেগম (৫০), সুরুজ আলী (৫৫) মসুদ আলী (৫৫), আবুল কাশেম (৩২), রেদোয়ানুল ইসলাম রাহী (১৫) ও নিজাম উদ্দিন (১১) গুরুতর আহত হন। আহতদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হলে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়।

উক্ত ঘটনায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ চান্দু মিয়া বাদি হয়ে রাসেল আহমদ মদরিছকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১৪ তারিখ ১৯/০৪/২১) দায়ের করেন।

উক্ত মামলা দায়েরের ৩ দিন পর ২১ এপ্রিল বুধবার রাত সাড়ে ১২টায় প্রধান আসামি মদরিছ আলীর বোনের জামাই ছবেদ আলী বাদী হয়ে কুলাউড়া থানায় আরেকটি পাল্টা মামলা দায়ের করেন। মামলায় মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মখদ্দছ আলী, সেক্রেটারি ইসলাম উদ্দিন ও কোষাধ্যক্ষ চান্দু মিয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা (নং ১৫ তারিখ ২১/০৪/২১) দায়ের করেন।

স্থানীয় লোকজন জানান, রাসেল আহমদ মদরিছ একজন প্রভাবশালী ব্যক্তি ও জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত। মধ্যপ্রাচ্য প্রবাসী হওয়ায় টাকা দিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ঘটনার ৩দিন পর নিজের বোনের জামাইকে দিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার বাদি ছবেদ মিয়া থানায় দায়েরকৃত অভিযোগনামায় তাদের পক্ষে ১০ জন আহত হওয়ার ঘটনা উল্লেখ করেন। যা স্থানীয় সূত্রে মিথ্যা বলে জানা গেছে।

মসজিদ কমিটিরি ভারপ্রাপ্ত সভাপতি মখদ্দছ আলী ও সেক্রেটারি ইসলাম উদ্দিন জানান, করোনা পরিস্থিতির কারণে মসজিদে সূরা তারাবি পড়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু রাসেল আহমদ মদরিছ জোরপূর্বক মসজিদে তার ভাতিজাকে ইমাম করে খতম তারাবি পড়া শুরু করায় মুসল্লিরা নামাজ না পড়ে চলে যান। ঘটনার দিন পঞ্চায়েতের লোকজন সূরা তারাবি পড়লে মদরিছ তার পক্ষের লোকজন নিয়ে পরিকল্পিত হামলা চালায়। তাদের টাকা পয়সা ও প্রভাব থাকায় থানায় মিথ্যে অভিযোগ দিয়ে পাল্টা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।

অভিযুক্ত রাসেল আহমদ মদরিছের সাথে তার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, মসজিদে মুসল্লিদের উপর হামলার মূল নায়ক দেশ ও প্রবাসে জামায়েতের সক্রিয় সংগঠক রাসেল আহমদ মদরিছ। এলাকায় নিজের পরিবারের আধিপত্য ধরে রাখা ছিলো এই হামলার মূল লক্ষ্য।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, তারাবির নামাজকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন আহত থাকায় থানায় পৃথক মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রথম মামলা হওয়ার পর থেকে আসামিরা পলাতক। গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা