সারাদেশ

লকডাউন: নরসিংদীতে এক দিনে ৫২ মামলা 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই আদালত পরিচালিত হয়।

জেলা শহরসহ ৬টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫২টি মামলায় সর্বমোট ৪৪ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২৫টি মামলায় ৩১ হাজার ৯৫০ টাকা, মনোহরদী উপজেলায় ১১টি মামলায় ৪হাজার ২০০ টাকা, শিবপুর উপজেলায় ৩টি মামলায় ১হাজার ৭০০ টাকা, বেলাব উপজেলায় ৮ টি মামলায় ৪হাজার ২০০ টাকা, রায়পুরা উপজেলায় ১টি মামলায় ৫০০ টাকা এবং পলাশ উপজেলায় ৪ টি মামলায় ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়।

নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া জানান, জেলায় পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তদেরকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত সার্বিক কার্যাবলি/চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় দণ্ড দেয়া হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা