সারাদেশ

২ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা 

শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইল জেলায় করোনা প্রতিরোধে এবং সচেতনা বৃদ্ধি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মাস্ক বিতরণ করা হয়েছে। গত ৮ দিনে জেলার তিন উপজেলায় ১৪১টি মামলায় ২ লক্ষ ৪১ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা আদায় করেছে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ১৪ এপ্রিল থেকে দেশে ২১ এপ্রিল পর্যন্তু লকডাউন শেষ হয়েছে। সরকার ইতিমধ্যে লকডাউনের সময় বৃদ্ধি করে ২৮ এপ্রিল পর্যন্ত করেছেন।

গত এই আট দিনে জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)গণ ভ্রাম্যমান অদালত পরিচালনা করেন। এতে ১৪১ টি মামলায় ২ লক্ষ ৪১ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা আদায় করেছে।

এর মধ্যে ১৪ এপ্রিল ২১ টি মামলায় ২১ জনকে ১৬ হাজার ১’শ টাকা, ১৫ এপ্রিল ১৬ টি মামলায় ১৬ জনকে ৯ হাজার ৩’শ টাকা, ১৬ এপ্রিল ১৭ টি মামলায় ২৫ জনকে ২৯ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়। ১৭ এপ্রিল ২৩টি মামলায় ২৫ জনকে ৩৩ হাজার ৭’শ টাকা, ১৮ এপ্রিল ২০ মামলায় ২৩ জনকে ১৮ হাজার ৯’শ টাকা, ১৯ এপ্রিল ১৩টি মামলায় একলক্ষ ৭ হাজার ১’শ টাকা, ২০ এপ্রিল ১৪ মামলায় ১৪ জনকে ৮ হাজর ৯’শ টাকা জরিমানা এবং ২১ এপ্রিল ১৭ মামলায় ১৮ জনকে ১৮ হাজার ১’শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করায় জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানও চালানো হচ্ছে। গত আটদিনে জেলার তিন উপজেলায় ১৪১টি মামলা এবং ২ লক্ষ ৪১ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা