সারাদেশ

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক-১

নিজস্ব প্রতিবেদক,সাভার: সাভারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সমর রোজারিও (৫৫) নামে এক দোকানীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল ) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর ওই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে।

আটককৃত সমর রোজারিও সাভারের ধরেন্ডা মহল্লার মৃত সিলভীস্টার রোজারিও’র ছেলে ।

ভুক্তভোগীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল ) দুপুরে ধরেন্ডায় নিজ বাড়ির সামনে খেলা করছিল শিশুটি । এ সময় সমর রোজারিও শিশুটিকে চকলেট ও বিস্কুট খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে দোকানের ভিতরে ডেকে নেন । এরপরে জোরপূর্বক ধর্ষণ করেন এবং কাউকে এ ঘটনা জানালে হত্যা হুমকি দিয়ে পাঠিয়ে দেয় । এদিকে ঘটনার পর দিন শুক্রবার ফের শিশুকে বাড়ির সামনে এসে ডাকা-ডাকি করে সমর । এ সময় পরিবারের অন্যান্য সমস্যদের নজরে আসলে সমরকে ডাকার কারণ জিজ্ঞাসা করে । কিন্তু এসময় সমর ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের উপর ও চড়া হয়। এরপরে ওই শিশু তার পরিবারের স্বজনদের ধর্ষণের ঘটনার জানায় ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর জানান, বুধবার (২১ এপ্রিল ) সন্ধ্যায় ওই ভুক্তভোগী শিশুর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করে । তার ভিত্তিতেই রাতে সমর রোজারিও’কে আটক করা হয়েছে । সে সাথে ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা