সারাদেশ

বান্দরবানে অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানে সদর উপজেলার চেমী ডলুপাড়া সেনা ক্যাম্পে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুই পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি শটগান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়। আটক ব্যাক্তিরা রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার তাইতং পাড়ার বাসিন্দা মংএচিং মারমা ও ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য কালা মাং মারমা। স্থানীয়দের ধারণা এই দুই সন্ত্রাসী মগ লিবারেশন পার্টির চাঁদা কালেক্টর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সোহাগ রানা জানান, সেনাবাহিনীর তল্লাশিতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা