সারাদেশ

ট্রাকভর্তি পলিথিন, চালক-হেলপারকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে কাভার্ডভ্যান ভর্তি ৮৩টি বস্তায় প্রায় ৭ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় চালক ও চালকের সহকারীকে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিন।

বরিশালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, শনিবার মধ্যরাতে নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে ৮৩ বস্তা পলিথিনসহ একটি কাভার্ডভ্যান জব্দ এবং চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিনকে আটক করা হয়।

রোববার দুপুর ২টার দিকে আটককৃতদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় ওই দুজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত।

তোতা মিয়া জানিয়েছেন, পুলিশের হেফাজতে রাখা কাভার্ডভ্যানটি পলিথিন নিয়ে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় যাচ্ছিল। পরবর্তী জব্দকৃত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন গাজীপুরে প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্টে প্রেরণের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তোতা মিয়ার জিম্মায় দেয়া হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা