সারাদেশ

ঠাকুরগাঁওয়ে লিচুগাছে আম!

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে লিচুগাছে আম ধরার বিরল ঘটনা ঘটেছে। এ ঘটনা দেখতে ওই বাড়িতে এখন উৎসুক জনতার ভিড়।

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট বালিয়া মুটকি বাজার কলোনিপাড়া গ্রামের আব্দুর রহমানের বসতভিটায় ৫ বছর আগে একটি লিচুগাছ লাাগানো হয়। ওই গাছে এবার ফল এসেছে। ছোটছোট লিচুর সঙ্গে শোভা পাচ্ছে আম।

স্থানীয়রা জানান, গাছের মালিক আব্দুর রহমান প্রায় সময় বলে আসছিলেন তার বাসায় লিচু গাছে আম ধরেছে। কিন্তু এ কথা কেউ বিশ্বাস করেনি। সবার ধারণা ছিল লিচু গাছে কলম করে আমের ডাল লাগানো হয়েছে। আর সেখানে ধরেছে আমের মুকুল বা আম। কিন্তু তা নয়। প্রত্যক্ষদর্শীরা লিচুগাছে আম দেখে অবাক হয়েছেন। সত্যিই লিচুগাছে লিচুর সঙ্গে আমও ঝুলছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ খবর জানাজানি হওয়ায় ওই বাড়িতে এখন প্রতিদিন উৎসুক জনতা বিড় করছে।

গাছের মালিক আব্দুর রহমান জানান, ৫ বছর আগে বসতবাড়িতে লিচু গাছের চারাটি রোপণ করেন। তিন বছরের মাথায় ফল আসে। কিন্তু এবার লিচু গাছে আশানুরুপ মুকুল আসে। এরই মধ্যে মুকুল থেকে লিচু ফল বড় হতে থাকে। গাছ পরিচর্যা করতে গিয়ে চোখে পড়ে লিচুর সাথেই একই ডালে একটি আমও হয়েছে। পরে বিষয়টি আশপাশে লোকদের জানালে তা ছড়িয়ে পরে।

এ ব্যাপারে গাছের মালিক আব্দুর রহমান বলেন, আমার বাড়িতে লিচু গাছে আম ধরার ঘটনা আমি লোকজনকে জানালেও প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। পরে ২/১ জন এসে নিজের চোখে দেখে অবাক হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন, কলম করে লিচুগাছে আম ফলানো সম্ভব। কিন্তু কলম না করে লিচু গাছে আম ধরার কথা না। যদি হয়ে থাকে তা প্রকৃতির খেয়ালীপনা ছাড়া কিছু না।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা