সারাদেশ

পাহাড় কাটার দায়ে ব্যক্তির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান : বান্দরবানে ক্ষমতাসীন দলের নেতার প্রভাব বিস্তার করে পাহাড় কাটার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ইয়াছিন নামের এক ব্যক্তিকে জরিমানা করে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। রোববার (১৮ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করেন ও পাহাড় কাটার অপরাধে মো. ইয়াছিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে জরিমানা করেছে।

পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসন সোচ্চার রয়েছে । অভিযোগ পেলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে কালাঘাটা রামজাদী এলাকায় চাষাবাদের কয়েক একর জমি ভরাটের জন্য ১৫ লাখ টাকার মৌখিক চুক্তিতে সদরের আজুগুহা এলাকায় পাহাড় কাটার মহোৎসবে নেমেছে কয়েকটি পাহাড় খেকু চক্র। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কালাঘাটার বাসিন্দার মোহাম্মদ ইয়াছিন এবং রহিম।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা