সারাদেশ

ট্রাক চাপায় পিষ্ট প্রতিবন্ধি ভিক্ষুকের মাথা

বরিশাল প্রতিনিধি: বরিশালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী প্রতিবন্ধি ভিক্ষুকের মাথা মাটির সাথে মিশে গেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতিবন্ধি ব্যক্তির।

রোববার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কেন কাশীপুর গালস্ হাইস্কুল এন্ড কলেজের পার্শ্ববর্তী একটি শাখা সড়কে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ঘাতক ট্রাক এবং চালক রিয়াজ সরদারকে আটক করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত প্রতিবন্ধি ভিক্ষুক আব্দুল মালেক (৪০) নগরীর ৩০ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম চহঠা এলাকার মৃত হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে এবং এক সন্তানের জনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগরীর এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রায়হানুর রহমান জানান, ‘শাখা সড়কের মধ্যে শারীরিক প্রতিবন্ধি ওই ভিক্ষুক হাঁট ছিলেন । একই সময় একটি লোকাল ট্রাক ওই সড়কে প্রবেশ করে।

তখন প্রতিবন্ধি ব্যক্তি পাশে সরে যেতে চাইলে স্কুলের দেয়ালের সাথে ধাক্কা লেগে ট্রাকের পেছনে পড়ে যায়। ট্রকটি রাস্তার পাশে খাদায় পড়ে পেছনের দিকে ধাক্কা খেলে প্রতিবন্ধি ভিক্ষুকের মাথার ওপর উঠে যায়। এসময় বিকট শব্দে তার মাথা ফেঁটে মাটির সাথে মিশে যায় এবং ঘটনস্থলেই তার মৃত্যু হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা