সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কোচিং সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : কোভিড-১৯ নিয়ন্ত্রণে লকডাউনের ৫ম দিনে সরকারি নির্দেশ অমান্য করে বাড়িতে কোচিং সেন্টার পরিচালনা করায় পরিচালককে ২০ হাজার টাকা করা হয়। পাশাপাশি কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়। এ এছাড়া হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌর এলাকার হলপাড়ায় ড্রীমল্যান্ড বিদ্যালয়ের পেছনে এক বাসায় গোপনে শিশুদেরকে নিয়ে কোচিং বাণিজ্য চালানোর অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন কোচিং বন্ধ করেন এবং সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করানোর দায়ে কোচিং সেন্টারের মালিক রোমেনা খাতুন(৪২)কে ২০ হাজার টাকা জরিমান করেন।

এছাড়াও সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট,আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড বাজার ও বালিয়া ইউনিয়নের ভুল্লী বাজার এবং জগ্ননাথপুর ইউনিয়নের খোচাবাড়ীহাটে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে মনিটরিং করেন এবং অযাচিতভাবে বাড়ি থেকে বের হওয়া,নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাদে অন্যান্য দোকান খোলা ও মাস্ক ছাড়া বের হওয়ার ৩ জনকে অর্থদণ্ড প্রদান করেন ।
লকডাউনের ৫ম দিনে সদর উপজেলার রুহিয়ায় কয়েকটি হোটেল রেস্তোরাঁ সবসময় খোলা রাখায় এবং হোটেলের ভেতরে অবাধে খাবার পরিবেশন করায় মৌচাক হোটেল মালিক শরিফ হোসেন সরকারকে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা