সারাদেশ

লুটপাটের ঘটনায় বাচ্চুসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পূর্ব শত্রুতার জের ধরে ইছামতি গ্রামে বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনার মূল হোতা সালাহ উদ্দিন বাচ্চুসহ তার পেটুয়া বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এর আগে রোববার (১১ মার্চ) সকালে ইছামতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে আবু সিদ্দিক বাদী হয়ে সালাহ উদ্দিন বাচ্চুকে প্রধান আসামি ৪৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৩৫ জন অজ্ঞাত দিয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন, ইকবাল বাহার খান, আতাউর রহমান চিনি, মজনু শেখ, সাইফুল রহমান, মুনছুর, বেল্লাল, সফিকুল, আলামিন-১, শাহাদত, হাবিবুর রহমান, সোহেল, বারিক, জিহাদ, মান্নান, সফি-১, পাশা, আব্দুল হামিদ, আলামিন-২, শফি-২সহ ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ করে বলেন, দীর্ঘ তিন যাবত ইছামতি গ্রামে আবু সাঈদ খান তান্ডব চালিয়ে আসছিল। তিনি মারা যাওয়ার পর তার ছেলেদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রভাবশালী সাঈদ খানের পরিবার এলাকার নিরহ মানুষগুলোকে অহেতুক নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে বাচ্চুর পেটুয়া বাহিনী দ্বারা পাশের বাড়ীতে হামলা ও লুটপাট করে। এসময় ঐ বাড়ির অনন্ত ১০ জন আহত হয়। দুর্ধষ দাঙ্গাবাজ বাচ্চু বাহিনী গংদের গ্রেফতারের জোড় দাবি জানান।

বাচ্চু বাহিনীর হামলায় আহতরা হলেন, মজিবর রহমানের ছেলে হায়দার আলী (৪৮), তার স্ত্রী শেফালী খাতুন (৪০), মজিদ প্রামানিকের ছেলে মাইদুল (৩০), মজিবর শেখের ছেলে আবু তালেবসহ (৪০) ১০ জন।

আহত হায়দার আলীর বড় ভাই সোহরাব আলী সেখ বলেন, বাচ্চুর সন্ত্রাসী বাহিনী গ্রামের সহজ সরল মানুষদের উপর নির্যাতন করে আসছে। ভয়ে কেউ কিছু বলতে পারে না। কেউ কিছু বললে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। রবিবার সকালে অতর্কিতভাবে আমাদের বাড়ীতে এসে তান্ডবলীলা চালায়। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এই বাচ্চু বাহিনীর হাত থেকে আমাদের রক্ষা করুন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামে বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় আবু সিদ্দিক বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা