বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে তীব্র যানজট, নিরসনে কাজ চলছে 
সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে তীব্র যানজট, নিরসনে কাজ চলছে 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : চলমান লকডাউনের মধ্যেও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। যানজট নিরসনে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) দিবাগত গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত সড়কের প্রায় ২০ কিলোমিটারের তীব্র যানজট ছিলো।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, লকডাউনে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও ঢাকা থেকে প্রচুর বাস আসছে। এছাড়াও উভয় লেনে প্রচুর সংখ্যক পণ্যবাহী যানবাহনের চাপ রয়েছে। এ কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। তার ওপর এক ঘণ্টা ব্যবধানে পাঁচলিয়া ও নলকা সেতুর উপর দুটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। বিকল হওয়া গাড়িগুলো রেকার দিয়ে অপসারণ করা হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা