সারাদেশ

পুকুর লিজ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ পুলিশসহ আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সরকারি পুকুর লিজ নিয়ে দু’পক্ষের সংর্ঘষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে পুলিশ বাদী হয়ে আটক আসামিদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছেন।

আটককৃতরা হলেন, কিতাব আলী (৬০), হাবিবুর রহমান (৪০), মিজানুর রহমান (৪৫), হেলু মিয়া (৩৫), লিটন মিয়া (৩২), জিয়াউর রহমান (৪০), জীবন মিয়া (১৬), নিলুরা বেগম (২৬), রেখা বেগম (২৪), রফিয়া বেগম (৪৫), জিল্লু মিয়া (৩২), স্বপ্না বেগম (১৯)।

পুলিশ ও স্হানীয়রা জানায়, সোমবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়ন মকবুলপুর গ্রামে মো. কিতাব আলি ও খেলু মিয়া তাদের গ্রামের সরকারি পুকুর লিজ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে ও বাড়িঘর ভাংচুর করে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্হিত নিয়ন্ত্রণ করে।এসময় সংর্ঘষ থামাতে গিয়ে এসআই রফিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা