সারাদেশ

চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক মেম্বারকে মারধরের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক এক মেম্বারকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান মো. আলী আকবরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক মেম্বার ফারুক মিয়া।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।

লিখিত অভিযোগে ফারুক আহমেদ বলেন, তিনি ইউপি সদস্য থাকাকালে বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান আলী আকবরের সঙ্গে মতবিরোধ ছিল। এই বিরোধের জেরে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল। সোমবার (৫ এপ্রিল) জরুরি কথা আছে বলে তাকে পরিষদে ডাকেন চেয়ারম্যান। সেখানে চেয়ারম্যান আলী আকবর নানা অশালীন মন্তব্য করলে ফারুক এর প্রতিবাদ করে। অশালীন মন্তব্যের প্রতিবাদ করলে চেয়ারম্যান এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে। সেখানে উপস্থিত লোকজন তাকে রক্ষা করে।

তবে অভিযুক্ত রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর বিষয়টি অস্বীকার করে বলেন, মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা এই ষড়যন্ত্র করছেন।

এই বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কোনো সমস্যা নেই। এটা শুধু সাবেক মেম্বার ও বর্তমান চেয়ারম্যানের মাঝে ভুল বোঝাবুঝি।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা