সারাদেশ

ঝালকাঠিতে ২৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ঝালকাঠিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বরিশাল র্যাব-৮। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসার নগদ ৮১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার রাত ২টার দিকে জেলা সদরের বাতাসাপট্টি রোডের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বেলায়েত হোসেন (৪০) ও চট্টগ্রামের খুলশী থানা এলাকার নির আহমদ (৪১)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাতাসাপট্টি রোড সংলগ্ন আরাফাত হোটেলের ৪০৪ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এসময় পালানোর চেষ্টাকালে ২৪ হাজার ৪শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮১ হাজার ৮৩০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা