সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ১৮ মামলা, গ্রেফতার ২১ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৮টি মামলা করা হয়েছে। আর এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ২১ জন।

পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫টি, আশুগঞ্জ থানায় ২টি এবং সরাইল থানায় ১টি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানার পুলিশ ১৮ জনকে এবং আশুগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত হেফাজতের সমর্থকদের সংর্ঘষে এতে ১২ জন নিহত হয়।

এদিকে, বৃহস্পতিবার (১ এপ্রিল) পুলিশের মহাপরিদশর্ক ব্রাহ্মণবাড়িয়া আসছেন। তিনি বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের স্থানগুলো পরিদর্শন করবেন জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান মিয়া বলেন, এ পর্যন্ত থানায় ১৫টি মামলা রুজু করা হয়েছে।

আশুগঞ্জ থানার (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, এ পর্যন্ত ২টি মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সরাইল থানার (ওসি) নাজমুল আহমেদ বলেন, থানায় ১টি মামলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতের হরতালে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা