সারাদেশ

রাজবাড়ীতে গুলিবিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা আ. গনি মণ্ডল (৬৫) মারা গেছেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত গনি মণ্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের টানা পাঁচবারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য। আব্দুল গনি মণ্ডল দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লাপাড়ার বিন্দু মোল্লার ছেলে।

দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহতের চাচাতো ভাই শফিকুর রশিদ টিটু মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, গুলি ভাইয়ের পেটেই রয়ে গিয়েছিল। এনাম মেডিকেলে অপারেশন করে গুলি বের করা হয়। কিন্তু প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

আমার ভাইয়ের মতো সাদামনের একজন মানুষ আজ সন্ত্রাসের শিকার হলেন। আমরা কেউ-ই এখন নিরাপদ নই। আমরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এদিকে, সরেজমিন এলাকায় গিয়ে দেখা যায়, আ. গনি মণ্ডলের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম। জনগণ তার মৃত্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে তিনি ইউনিয়ন পরিষদের সামনে চায়ের দোকান থেকে পাশেই নিজের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলি তার পেটে বিদ্ধ হয়।

এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে গুরুতর অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমরা ন্যক্কারজনক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেফতারের জন্য অভিযানে নেমেছি। জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।

উল্লেখ, গত ১৯ মার্চ রাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুর রহমান মণ্ডলের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। গুরুতর অবস্থায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা