বিয়ে বাড়িতে সংঘর্ষে দুই জনের মৃত্যু 
সারাদেশ

বিয়ে বাড়িতে সংঘর্ষে দুই জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করায় দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই গ্রামের রেনু মিয়ার ছেলে ফাহিম হোসেন (১৯)।

এদিকে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গুরুতর আহতদের মধ্যে মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের সেলিম মিয়ার ছেলে সজিবের গলা কাটা, মজিবুর রহমানের ছেলে মামুনের বুক ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আক্তার হোসেনের পেটের ভুড়ি বের হয়ে গেছে ছুরিকাঘাতে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) মো. আমির উল্লাহ জানান, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিলো। সেখানে নাচ গানের আয়োজন ছিলো। নাচ গানের অনুষ্ঠান দেখতে পাশের মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কিছু ছেলে আসে। তারা আয়োজকদের বাড়ির মেয়ের উত্ত্যক্ত করে বলে অভিযোগ উঠে। এক পর্যায়ে গুঞ্জর গ্রামের ছেলেদের সেখান থেকে বের করে দেয়া হয়। পরে তারা পুনরায় আরো বেশি ছেলে নিয়ে প্রতিশোধ নিতে আসে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা