সারাদেশ

পুলিশের উপর হামলার ঘটনায় কাউন্সিলরসহ ৫ কারাগারে 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে টাকা ভাগবাটোয়ারা নিয়ে আ.লীগের দু গ্রুপের সংঘর্ষে পুলিশের উপর হামলায় ঘটনায় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ৫জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ ) বিকেলে আটককৃতদের সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুসের ছেলে হোসেন আলী (৩৬), দত্তবাড়ী এলাকার কিসমত আলীর ছেলে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন (৫০), একই এলাকার ফিরোজ সেখের ছেলে সেখ আকাশ (২৪), চক কোবদাসপাড়া গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে আব্দুল জলিল (৫২), সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কাটাঙ্গা গ্রামের দ্বীন মোহাম্মাদ দুলাল চাকলাদারের ছেলে রাসেল হোসেন চাকলাদার (২০)।

এর আগে সোমবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার চক-কোবদাসপাড়া ও দত্তবাড়ী মহল্লায় ইউনাইটেড কনসোডিয়ামের মাধ্যমে হুন্দায় প্রজেক্ট (কাজীপুর নৌকা ঘাট) এলাকায় সিসি ব্লকের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে কাউন্সিলর হোসেন আলী ও আওয়ামী লীগ নেতা বেলাল গংয়ের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বাধে। এতে বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসানসহ তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।

এ ঘটনায় সোমবার রাতে সিরাজগঞ্জ ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুজ্জামান বাদি হয়ে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ৩৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০/৫০ জনের নাম দিয়ে সদর মামলা দায়ের করেন।

সিরজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার বলেন, পুুুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কাউন্সিলরসহ ৫জন আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা