সারাদেশ

মানিকগঞ্জে পেটের ভেতর ইয়াবার চালান, আটক ২

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো আবির হোসেন (২৩) এবং আরিফুল ইসলাম (৩০)। এদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটোয়াবাড়ি-ফাজিলাবাড়ি গ্রামে।

র‌্যাব-৪ (মানিকগঞ্জ সিপিসি-৩) এর সিনিয়র এএসপি উনু মং জানান, আবির হোসেন কক্সবাজারের টেকনাফ থেকে ১৪৫০ পিস ইয়াবা পেটে বহন করে মানিকগঞ্জে আসছিল। সকাল ৭ টার দিকে আবির নান্দেশ্বরী এলাকায় আসলে ইয়াবার মালিক আরিফুল ইসলাম তাকে নিতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকের পর দুজনকে সুপার ডায়াগনস্টিক সেন্টার থেকে পেট এক্সরে করা হয়। তারা র‌্যাবের কাছে ১৪৫০ পিস ইয়াবা বহনের কথা স্বীকার করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা