সারাদেশ

বরিশালে প্রভাবহীন হরতাল: যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : হরতালের প্রভাবমুক্ত রয়েছে বরিশাল। রোববার (২৮ মার্চ ) সকাল থেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি কোথায় মিছিল-মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্মীদের।

তবে ফজরের আজানের আগেই বরিশাল মহানগরীতে সতর্ক অবস্থান নেয় পুলিশ। বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাগুলোকে নজরদারীতে রাখা হয়েছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম বরিশাল নদীবন্দর থেকে বিভিন্নস্থানে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। বরিশালের দুটি বাস টার্মিনাল থেকে সারা দেশে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচলও স্বাভাবিক।

তাছাড়া বরিশাল মহানগরীর সব সরকারি-বেসরকারি অফিস সহ ব্যবসা প্রতিষ্ঠান সহ বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা