সারাদেশ

পুলিশ দেখেই দৌড়, গাঁজাসহ নারী আটক

চট্টগ্রাম ব্যুরো : চোরের মনে পুলিশ-পুলিশ। এমন এক নারী অপরাধী পুলিশ দেখে দেয় ভোঁ-দৌড়। বিষয়টি নজরে আসে পুলিশের। আর পিছু নিয়ে ওই নারীকে আটক করলো পুলিশ। উদ্ধার হল ৫টি ব্যাগে ভর্তি ১০ কেজি গাঁজা।

বৃহ¯পতিবার (২৫ মার্চ) ভোরের দিকে চট্টগ্রাম মহানগরের সিনেমা প্যালেস মোড় থেকে ওই নারীকে আটক করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগীকেও আটক করে। তবে আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

ওসি নেজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে নিয়মিত টহলে ছিল পুলিশ। এ সময় সিনেমা প্যালেস মোড়ে এক নারী পুলিশ দেখে ভোঁ-দৌড় দেয়। বিষয়টি টহল পুলিশের নজরে আসে। পিছু নিয়ে ওই নারীকে আটক করে। এ সময় ৫টি ব্যাগে ভর্তি ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

আটককৃত নারী কক্সবাজার জেলার মৃত গুরা মিয়ার মেয়ে রশিদা বেগম (৫৯)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জাফর আলমের ছেলে মো. সরওয়ার কামালকেও (২২) আটক করা হয়। রোজিনা বেগম (৩৮) নামে আরও এক নারী মাদক কারবারী পলাতক রয়েছে।

মাদক কারবারীরা সীমান্তবর্তী এলাকা চৌদ্দগ্রাম থেকে গাঁজা সরবরাহ করছিলেন। পর¯পর যোগসাজেশে তিন আসামি বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্যগুলো নিজেদের কাছে রেখেছিল বলে পুলিশকে জানান তারা।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা