সারাদেশ

সিরাজগঞ্জে আ'লীগ কর্মী খুনের ঘটনায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আ'লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ও ভাতিজার নেতৃত্বে এনায়েতপুরে আ'লীগ কর্মী আব্দুল জলিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এনায়েতপুর থানা আ'লীগের নেতারা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এনায়েতপুর থানা আ'লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন থানা আ'লীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি। এ সময় চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয় বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এনায়েতপুর বেতিল স্কুল এ্যান্ড কলেজ মাঠে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আ'লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিলো। সম্মেলনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পূর্বে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস ও ভাতিজা নান্নু বিশ্বাসের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় আঞ্চলিক ইউনিয়ন আ'লীগের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। তবে এই হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিলের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা