সারাদেশ

দুই ছাত্রলীগ নেতার নামে পাট ও বস্ত্রমন্ত্রীর মামলা

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মন্ত্রীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৫৯।

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে মামলাটি দায়ের করেন গাজী গ্রুপের ম্যানেজার এডমিন মোজাম্মেল হক। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার কায়েতপাড়ার ইসাখালী গ্রামের আশরাফুল আলম ভুইয়া জেমিন এবং তুষারসহ আরও অজ্ঞাত ১০/১২ জন মিলে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। ২৬ ফেব্রুয়ারি রাত ১০টায় আশরাফুল আলম ভুইয়া জেমিনের ফেসবুক আইডি থেকে গাজী একাডেমির জন্য নির্ধারিত কিছু জমির ছবিসহ কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার অবতারণা করে স্ট্যাটাস দেয়া হয়।

উক্ত স্ট্যাটাসে আসামি আশরাফুল আলম ভুইয়া জেমিন বস্ত্র ও পাটমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করেছে বলে আর্জিতে বাদী উল্লেখ করেছেন। এতে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তার নির্বাচনী এলাকার জনগণের মধ্যে অস্থিরতা এবং বিশৃঙ্খলা করা হয়েছে বলে বাদী উল্লেখ করেন। মামলায় এ ঘটনায় ৩ জনকে সাক্ষী করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, বিষয়টি জেনেছি, আইনি প্রক্রিয়ায় সব হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এডিশনাল এসপি বিলাল আহম্মেদ বলেন, রাতে মামলা হয়েছে, পুলিশ যথাযথ আইনত ব্যবস্থা নিচ্ছে।

এ ব্যাপারে আসামি আশরাফুল এবং তুষার নিজেদের ছাত্রলীগ নেতা দাবি করেছেন। তুষার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যবিদায়ী সহ-সভাপতি এবং আশরাফুল একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা