সারাদেশ

কাঁচপুর হাইওয়ে পুলিশের লিফলেট ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছেন। “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (২২ মার্চ) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পরিবহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে পুলিশ লিফলেট ও মাস্ক বিতরণ করেন।

হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে, পরিদর্শক (শহর ও যানবাহন) কে.এম মেহেদী হাসান, সেকেন্ড অফিসার এসআই বেনু ভূষণ দাশ ও মো: রুবেল শেখসহ পুলিশ কর্মকর্তারা নিজ হতে বিভিন্ন লোকজনকে মাস্ক পড়িয়ে দেন।

এসময় ওসি মনিরুজ্জামান বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে দেশের জনগণের সুরক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ নানা কর্মসূচি পালন করছে। করোনা থেকে সুরক্ষা পেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন হয় সে লক্ষ্যেই লিফলেট ও মাস্ক বিতরণ করছি।

সান নিউজ/এনএসি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা