সারাদেশ

বাদশা বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  

নিজস্ব প্রতিনিধি, খুলনা : চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে বাদশা বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছ খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও এমএম সিটি কলেজের সাবেক ভিপি, চিতলমারী উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকী।

সোমবার (২২ মার্চ ) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মো: আবু জাফর আলমগীর হোসেন সিদ্দিকী এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যাড. মো: কামাল হোসেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকীর উপর গত ১৯ মার্চ ২০২১ তারিখ দুপুর বেলা চিতলমারী উপজেলা চত্ত্বরে অস্ত্রসস্ত্রে সু-সজ্জিত হয়ে মো: বাদশা সেখ ওরফে মাটি কাটা বাদশা এক থেকে দেড়শ চিহ্নিত সন্ত্রাসী নিয়ে আক্রমণ করে। নির্বাচনী কার্যালয়ে যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিলো। সেই মোতাবেক আমি আমার চিতলমারী তথা কলাতলা ইউনিয়নের জনগণকে সাথে নিয়ে নির্বাচন অফিসে উপস্থিত হই।

বাংলাদেশের নির্বাচনী আচরণ বিধিকে সম্মান জানিয়ে আমি এবং আমার ২জন বিজ্ঞ আইনজীবী, প্রস্তাবকারী ও সমর্থনকারী নিয়ে রিটানিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করার আগমুহূর্তে সন্ত্রাসী বাদশা, তার আপন ছোটভাই মাদক ব্যবসায়ি সোহেল, ওলি, রুবেল, রুহুল, রফিক, সাগর, সবুজ, আলামিনসহ প্রায় দেড়শ জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাকে ও বিজ্ঞ আইনজীবী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর উপর হামলা করে এবং মারাত্মকভাবে আহত করে।

আমাকে জোরপূর্বক মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য মারপিট করে এবং দীর্ঘ সময় জিম্মি করে রাখে। আমার প্রাণপ্রিয় চিতলমারী তথা কলাতলা ইউনিয়নের নির্যাতিত জনগণ খবর পেয়ে আমাকে উদ্ধার করে নিয়ে এসে খুলনা মেডিকেলে ভর্তি করে। খুলনা মেডিকেলে ভর্তি অবস্থায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করা হলে, চিতলমারী থানা মামলা গ্রহণ করেনি।

চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন নিরাপত্তা জনিত কারণে তিনি এলাকায় সংবাদ সম্মেলন না করে খুলনা প্রেস ক্লাবে করেছেন। সন্ত্রাসী বাদশার হামলা থেকে কলাতলা ইউনিয়নের নিরীহ জনগণ বাঁচতে পারে সে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা