সারাদেশ

ইলিশা ঘাট থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোশারফ হোসেন বাবু নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে ইলিশা ফাঁড়ি পুলিশ। রোববার (২১ মার্চ) মধ্যরাতে ফেরিঘাটের পল্টন এর উপর থেকে মাদক সহ তাকে আটক করা হয়।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ শেখ ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে ইলিশা ফেরিঘাট এলাকায় এএসআই গুলজার হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করি। এসময় মোশারফ হোসেন বাবু কে সন্দেহজনক তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করি। পরে তাকে ইয়াবাসহ আটক করে নিয়ে আসি। মাদক ব্যবসায়ি মোশারফ হোসেন বাবু (৩০) বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মৃত মোস্তফার ছেলে।

সোমবার (২২ মার্চ ) তাকে ভোলা সদর থানায় প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয় এর সুযোগ্য দিক নির্দেশনায় ভোলাকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে


সান নিউজ/এএইচটি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা