সারাদেশ

ভূয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন  

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুকবুল আহম্মেদকে ভূয়া মুক্তিযোদ্ধা অভিযোগ করে তার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২২মার্চ) বেলা সাড়ে ১১ টার দিতে ভোলা সদর উপজেলা সমাজ সেবা অফিসের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন ইলিশা ইউনিয়নের সাধারণ জনগণ ও স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুকবুল আহম্মেদ একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তিনি কখনও মুক্তিযুদ্ধ করেননি। সে প্রতারণা করে মুক্তিযোদ্ধার সনদ তৈরি করেছে। আমরা তার মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবি জানাচ্ছি। এছাড়াও কোন ভূয়া মুক্তিযোদ্ধা যাতে এভাবে সনদ তৈরি করে মুক্তিযোদ্ধা হতে না পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এসময় বক্তব্য রাখেন, পূর্ব ইলিশা ইউনিয়নের স্থানীয় সচেতন নাগরিক মোঃ কাঞ্চন মাতাব্বার, মোঃকামাল হোসেন ও জিলনসহ প্রমূখ।

এবিষয়ে ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের মুকবুল আহম্মেদের বিরুদ্ধে স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন। তার পরিপেক্ষিতে তিনি আমাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের স্বার্থে কাগজ পত্র দেখার জন্য তাকে নোটিশ দিয়েছি। তারা আসলে তাদের সাক্ষাৎকার নিবো এবং অভিযুক্ত ও অভিযোগকারি উভয়ের তথ্য পর্যবেক্ষণ করে আমার তদন্ত রিপোর্ট দাখিল করবো। উপজেলা নির্বাহী অফিসার তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ আব্দুল রব বেপারী নামে একজন মুকবুল আহম্মেদের বিরুদ্ধে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২২ মার্চ) তদন্ত কার্যক্রম হওয়ার তারিখ থাকায় স্থানীয়রা এ মানববন্ধন করেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা