সারাদেশ

বোয়ালমারী সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী পালন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মার্চ ) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কলেজের ৫০বছর পূর্তিতে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের প্রাক্তন কিছু শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই সুবর্ণ জয়ন্তী উৎসব কলেজে ঘটা করে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় উপস্থিত অধিকাংশ বক্তারা এই স্বল্প সময়ে এত বড় আয়োজন করা সম্ভব হবে না বলে মত প্রকাশ করেন। স্বল্প সময়ের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ওই কলেজ থেকে কৃতকার্য প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে সংশয় ব্যক্ত করা হয়। তারপরও উপস্থিত অধিকাংশের মতামতকে উপেক্ষা করে শুধুমাত্র অর্থ যোগানদাতা যুগ্ম আহ্বায়ককে সন্তুষ্ট করার স্বার্থে তড়িঘড়ি করে স্বল্প সময়ের প্রস্তুতিতে একটি বড় ধরনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা প্রকোপের যৌক্তিক দাবিও উপেক্ষা করা হয়।

এই স্বল্প সময়ে এত বড় আয়োজন সম্ভব কি-না জানতে চাইলে বোয়ালমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, 'সামনে বর্ষা মৌসুম। বৃষ্টি বাদলের কথা মাথায় রেখে এই সময় নির্ধারণ করা হয়েছে। '

ওই কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, 'এত অল্প সময়ে এত বড় আয়োজন করলে অংশগ্রহণমূলক হবে না। তাই ঈদের পরে করলেই ভালো হতো।' এ ব্যাপারে বোয়ালমারী সরকারি কলেজের সাবেক এজিএস মো. কামরুল সিকদার বলেন, 'মতবিনিময় সভায় যারা মত ব্যক্ত করেছেন তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আগে থেকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করলে মতবিনিময় সভার কি দরকার ছিল?'

সভায় কলেজের সাবেক ভিপি ও বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম, এম, মোশাররফ হোসেন (মুশা)কে উদযাপন কমিটির আহ্বায়ক এবং কলেজের সাবেক জিএস ও পল্লী প্রগতি সহায়ক সমিতির (পিপিএসএস) নির্বাহী পরিচালক খান ওলিয়ার রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সভায় আগামী ১০ এপ্রিল সুবর্ণ জয়ন্তীর মূল অনুষ্ঠান এবং একটি স্মারক ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা