সারাদেশ

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : ফসিয়ার রহমানকে আহ্বায়ক এবং খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নড়াইল স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২১শে মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক আরিফুজ্জামান মিলন, মুন্সী বায়জিদ বিল্লাহ, এসএম মনিরুজ্জামান সোহাগ, শেখ নজরুল ইসলাম, সর্দার তানভির হোসেন অনু, সরদার রবিউল ইসলাম রবি, রবিউল ইসলাম মুক্তা, কামরুল মোল্যা ও রিয়াজুল ইসলাম এবং ২০ জনকে সদস্য করা হয়েছে।

এদিকে নব গঠিত স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়েছেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভি জজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ দলীয় নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা