সারাদেশ

মানিকগঞ্জে পুলিশ সুপারের উদ্যোগে মাস্ক বিতরণ

শামীম রেজা, মানিকগঞ্জ: কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মানিকগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মার্চ) দুপুরে শহরের শহীদ রফিক চত্তরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, ডিআইও-১ রবিউল ইসলাম, ওসি ডিবি হানিফ সরকারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাস দিনদিন বাড়ছে।তাই করোনা মুক্ত থাকতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়তে হবে। প্রথম ধাপের মতো রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় করোনা দ্বিতীয় ধাপও আমরা করোনা নিয়ন্ত্রণে সফল হবো।

সভা শেষে শহরের প্রধান সড়কে চলাচলরত যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও বিভিন্ন দোকানপাটের ক্রেতা-বিক্রেতাদের মাঝে বিনামূল্যে হাজারখানেক মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে করোনা মোকাবেলায় তাদেরকে নিয়মিত মাস্ক পরার আহবান জানানো হয়।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা