সারাদেশ

ভারতীয় কাপড়সহ আটক চোরাকারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : জৈন্তাপুরে অভিযান চালিয়ে পিকআপ কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় কাপড়সহ এক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে লালাখাল সীমান্তবর্তী বারগাতি থেকে চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

এ সময় পিকাপ চালক রাসেল আহমদ (২২) পুলিশের মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে পাশের পুকুর সাঁতরে পালানোর চেষ্টা করে। রাসেল জৈন্তাপুর থানাধীন হেমু হাউতপাড়া সাকিনের আছির উদ্দিনের ছেলে।

অপর চোরাকারবারিা পালিয়ে যায়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা