সারাদেশ

গাইবান্ধায় চালু হলো ই-ট্রাফিক সিস্টেম

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : সারা দেশের মতো গাইবান্ধাতেও ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম পদ্ধতির উদ্বোধন করা হয়। বুধবার (১৭ মার্চ) দুপুরে রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য শহরের পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক বক্সের পাশে এ সিস্টেমের উদ্বোধন করেন। এসময় তাৎক্ষণিকভাবে সাইফুল নামের এক মোটরসাইকেল আরোহীকে হেলমেট না থাকায় ১৯'শ টাকা জরিমানা করা হয়। পরে মোবাইল ফিন্যান্স সার্ভিস এ্যাপ 'উপায়' এর মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা হয়।

দেবদাস ভট্টাচার্য্য বলেন, গাড়িচালকদের কথা ভেবে ও তাদের হয়রানি দূর করতে এ সিস্টেম চালু করা হলো। এটি পর্যায়ক্রমে বৃহত্তর রংপুরের আট জেলায় চালু করা হবে বলেও তিনি জানান।

'উপায়' অ্যাপ ব্যবহার করে চালকরা নিজেরাই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন অথবা 'উপায়' এজেন্টের দোকানে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এতে গাড়ির কাগজ উঠাতেও সময় লাগবে না। এছাড়াও, মোটরযান থেকে আদায়কৃত জরিমানা কোথায়, কিভাবে জমা হয়- এ নিয়ে জনমনে বিভ্রান্তিও দুর হবে বলে উল্লেখ করেন তিনি।

এই সিস্টেমে ট্রাফিক পুলিশ কোনো যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দিলে মামলার ধরণ অনুযায়ী জরিমানার পরিমাণও অ্যাপ থেকে প্রিন্ট হয়ে আসবে। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ব্যবহার করবেন একটি ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। এতে চালকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করেন গাড়িচালকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর এভিপি মো. জাহিদ হাসান, আইটি কনসালটেন্ট আবু রায়হান, জেলা মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

ফিলিপাইনে জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃত...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা