সারাদেশ

চলন্ত বাসে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে  

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে লাফিয়ে বাসে উঠার সময় পা ফসকে চাকার নিচে পিষ্ঠ হয়ে আরজ আলী (৪৫) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাস শ্রমিক আরজ আলীর বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর মিয়া জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪২২৩) একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে আসলে চলন্ত গাড়ীতে ওঠার চেষ্টা করে শ্রমিক আরজ আলী।

এসময় পা ফসকে বাসের চাকার নিচে পড়ে গেলে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা