সারাদেশ

কলার খোল ও আনারসের পাতা থেকে বিভিন্ন পণ্য উৎপাদন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : একসময় যা ছিলো বর্জ্য তা ই এখন অর্থকরী সম্পদ। টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে প্রচুর আনারস ও কলা উৎপাদিত হয়। কলার খোল ও আনারসের পাতা বর্জ্য ও আবর্জনা হিসেবে ফেলে দেয়া হতো। বুরো বাংলাদেশ এর বুরো ক্র্যাফট এ থেকে তৈরি সুতা দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন করছে।

এখানে ফ্যাক্টরির পাশাপাশি রয়েছে ট্রেনিং সেন্টার। এতে অসংখ্য কর্মহীন নারী প্রশিক্ষিত হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। পরিবেশ সম্মত এসব পণ্যের চাহিদা বিশ্বব্যাপী। এর মাধ্যমে দারিদ্র নিরসন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়েই বুরো বাংলাদেশ সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছে ।

সোমবার বিকেলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো ফসিউল্লাহ দেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর বুরো ক্র্যাফট কারখানার কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি বুরো ক্র্যাফটে আনারস ও কলা থেকে উৎপাদিত পণ্য তৈরির কাজ ঘুরে দেখেন। সন্ধ্যায় বুরো কর্তৃক বিনামূল্যে করোনা টিকাদান রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে মধুপুর সিএইচআরডির মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন বুরো বাংলাদেশসহ উন্নয়ন সংস্থাসমূহ তৃণমূল পর্যায়ের উন্নয়নে অবদান রেখে চলেছে।

বুরোর নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরা আরিফা, এসি ল্যান্ড আব্দুল করিম, বুরোর পরিচালক মোশাররফ হোসেন, প্রাণেশ বণিক, অতিরিক্ত পরিচালক ফারমিনা হোসেন।

বক্তারা বলেন বুরো বাংলাদেশ ক্ষুদ্র ঋণের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা করোনা মহামারী প্রতিরোধে সরকারের গৃহীত টিকা প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ ও বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দিচ্ছে বিভিন্ন শাখার মাধ্যমে।

সান নিউজ/টিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা