সারাদেশ

পাবিপ্রবি শিক্ষকের একক প্রতীকী অনশন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর বিভিন্ন অনিয়মের তদন্ত এবং শিক্ষকদের হয়রানীর প্রতিকার চেয়ে একক প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহকারী অধ্যাপক ড. এম আব্দুল আলীম এ কর্মসূচি পালন করেন।

এ সময় তিনি অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের জানান, যোগাদানের পর থেকেই উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। একটা ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি কথায় কথায় শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। তার বিরুদ্ধে যেসকল শিক্ষক ভিন্ন মত পোষণ করেন, তাদেরকে তিনি বিভিন্নভাবে হয়রানী করেন, শোকজ করেন। এখন তিনি মামলার দিকে ধাবিত হচ্ছেন।

ড. আলীম বলেন, বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতি করে বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক ক্ষতি করেছেন তার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষকদের হয়রানীর প্রতিকার দাবি করেন তিনি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা