সারাদেশ

স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আবারও নতুন করে করোনা আক্রান্ত বাড়ছে উল্লেখযোগ্য হারে। ফলে করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে আবারও মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে সাধারণ মানুষকে সচেতন করেন ও সার্বক্ষনিক চলাফেরায় মাস্ক পড়তে নির্দেশ দেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, কোভিড ১৯ এর টিকা দেয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মানুষের টিকা নেয়ার আগ্রহ অনেক বেড়েছে। কিন্তু এর সাথে সাথে মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও বেড়েছে বহুগুণ। তারা যে গ্রামের মানুষ, এমন নয়। শহুরে মানুষরাও নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র মাস্কবিহীন ঘুরছে। এ কারনে করোনার প্রকোপ আবার উল্লেখযোগ্য হারে বেড়েছে।

মো. মমিনুর রহমান বলেন, আইন শৃঙ্খলাবাহিনী স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অনুষ্ঠিত জন সমাগমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিয়ের ক্লাবসহ সমাগম হয় এমন ১১৩টি প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেয়া হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি মোবাইল কোর্ট টিম অভিযানে নেমেছে। এই মোবাইল কোর্ট আগামী ৭ দিন পর্যন্ত চলবে। আগামীকাল মঙ্গলবার থেকে বিএনসিসি, রোভার স্কাউট ও জেলা তথ্য অফিস বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার প্রচারণা করবে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা