সারাদেশ

ঝড়-বৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভগ্ন

নিজস্ব প্রতিনিধি (চুয়াডাঙ্গা): মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে প্রায় দুইশ' বিঘা ফসলের ক্ষতি হয়েছে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ফসলি মাঠে।

শুক্রবার (১২ মার্চ) বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কারো পেঁপে বাগান, কারো ভুট্টা ক্ষেত আবার কারো কলা বাগান ভেঙে মাটিতে পড়ে রয়েছে। এতে শুধু ফসলের ক্ষতি হয়নি, ভেঙে গেছে কৃষকের স্বপ্ন।

জানা যায়, গেল বুধবার রাতে মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে জেলার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের প্রায় একশ' চাষির প্রায় দুইশ' বিঘা পেঁপে, ভুট্টা ও কলাবাগান ভেঙে মাটিতে পড়ে আছে। ঋণের বোঝা মাথায় নিয়ে চাষের কাজ এগিয়ে যেতে হবে এবার কৃষকদের। ফলে কৃষকদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ।

কৃষকের দাবি, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির মাঠ পরিদর্শন করে সরকারি দফতর থেকে যাতে কৃষকরা সহযোগিতা পান, তার ব্যবস্থা করবেন।

মোক্তারপুর গ্রামের মশিউর রহমান জানান, পাঁচ বিঘা পেঁপে চাষ করেছিলাম আমার দুর্ভাগ্য কোণঠাসা ঝড়ে বাগানের সব গাছগুলো ভেঙে গেছে। অনেক ধার-দেনা করে চাষ করেছি।

একই গ্রামের চাষি আমজাদ হোসেন জানান, চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম প্রচণ্ড ঝড়ে মাটির সাথে মিশে গেছে। তিনি আরো বলেন, শুধু আমার না, এই গ্রামের প্রায় একশ' চাষির স্বপ্ন এখন মাটিতে পড়ে আছে।

দামুড়হুদা সদর ইউনিয়নের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোজাম্মেল হক জানান, ঝড়ের পরের দিন মাঠ পরিদর্শন করেছি। এ অঞ্চলের কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। তাদেরকে আবার চাষে মনোযোগী করার সকল সহযোগিতা কৃষি বিভাগ করবে বলে তিনি জানান।

সান নিউজ/এসকে/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা