ছবি : সংগৃহিত
রাজনীতি

বিধবার ধান কেটে দিল ছাত্রলীগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে এক বিধবার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন : বান্দরবানে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

সোমবার (১ মে) বেলা ১১টায় পৌরসভার রারদাস ধনিরাম বলদীপাড়া গ্রামের বিধবা আবেদা বেওয়ার ৪৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমানের নেতৃত্বে ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী এ ধান কাটায় অংশ নেয়।

আরও পড়ুন : মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভীর আহমেদ রিমেজ, আরিফুল ইসলাম আকাশ, তানভীর ইসলাম মেহেদী, নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম আকাশ, রিয়াদুর রহমান রিয়াদ, সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান মিলু প্রমূখ।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে মৃত আবুল হোসেনের স্ত্রী আবেদা বেওয়া বলেন, ঝড়-বৃষ্টির জন্য জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন কাজে আমি খুবই খুশি এবং তাদের জন্য দোয়া করবো।

আরও পড়ুন : নকলে বাধা, কলার ধরলেন ছাত্রের মা!

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা ছাত্রলীগ বিধবার পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা