ছবি-সংগৃহীত
রাজনীতি

বুদ্ধ পূর্ণিমায় জিএম কাদেরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসীরা যেন ক্ষমতায় না আসে

বুধবার (৩ মে) এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বুদ্ধ পূর্ণিমা বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানিত। দেশে বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত এই দিনটি মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের এর স্মৃতি ও ঐতিহ্য বিজড়িত।

জিএম কাদের বলেন, ‘অহিংসা পরম ধর্ম’ গৌতম বুদ্ধের এই অমীয় বাণী শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ। ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়তেই চেষ্টা করেছেন মহামতি গৌতম বুদ্ধ।

আরও পড়ুন : ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত

বার্তায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করে তিনি বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ‘বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট’ গঠন করে ইতিহাস হয়ে আছেন পল্লীবন্ধু। পল্লীবন্ধু সকল ধর্মের আচার-আচরণে সমান সুযোগ সৃষ্টি করেছিলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা