সারাদেশ

বোনের সাথে কথা বলায় গালমন্দ, ভাইকে খুন

চট্টগ্রাম ব্যুরো: রাস্তায় দাঁড়িয়ে বোনের সাথে কথা বলতে দেখে গালমন্দ করে ভাই কাউসার (১৬)। আর তাতেই ক্ষিপ্ত হয়ে কাউসারকে ছুরিকাঘাত করে বন্ধু শহীদ। আহত অবস্থায় কাউসারকে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম ১২ মার্চ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। ময়না তদন্ত শেষে কাউসারের লাশ চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

হালিশহর থানার সেকেন্ড অফিসার এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িত শহীদকে আটক করা হয়েছে। আটক শহীদ সবজি বিক্রেতা। নিহত কাউসারের বন্ধুও সে। শহীদ এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

এসআই বলেন, ঘটনার দিন ছোট বোনকে রাস্তায় দাঁড়িয়ে শহীদের সঙ্গে কথা বলতে দেখেন কাউসার। এ নিয়ে কাউসার তার বোনকে মারধর করে, শহীদকেও গালমন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে শহীদ কাউসারকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা আহত কাউসারকে রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। রাত সোয়া ১১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাউসার হালিশহর ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে। সে ভাঙারির দোকানে কাজ করত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই আশরাফুল।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা