সারাদেশ

বিজয়নগরে অবৈধভাবে বালু তোলার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কৃষিজমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নিয়মনীতির নীতিমালা তোয়াক্কা না করে বালু তোলায় কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। শঙ্কা দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের।

এ ঘটনার প্রতিকার চেয়ে সোমবার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগীরা। তবে বন্ধ হয়নি বালু উত্তোলন।

যদিও বিজয়নগরের ইউএনও কেএম ইয়াসির আরাফাত বলছেন, বালু তোলা বন্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে দেয়া হয়েছে নির্দেশ।

উপজেলার হরষপুর ইউনিয়নের দায়রাপুর, পাহাড়পুর ইউনিয়নের বুডাংবাড়ি, তোফায়েল নগর ও দুরানাল গ্রামের ফসলি জমি থেকে বালু তোলা হচ্ছে বেশি।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় বালুর দাম কম হওয়ায় স্থানীয়ভাবে ভালো চাহিদা রয়েছে। এ জন্য ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় গ্রামের প্রভাবশালী একটি চক্র কৃষিজমি থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন করছেন।

তারা জানান, ওইসব জমির মালিক ও ড্রেজার মালিকরা পুকুর তৈরির কথা বললেও তাদের মূল উদ্দেশ্য বালু বিক্রি।

হরষপুর গ্রামের হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির জমি থেকে বালু তোলার কাজ করা দুলাল মিয়াসহ কয়েকজন শ্রমিক জানান, ওই জমি থেকে বালু তুলছেন ড্রেজার মালিক রুহুল আমিন। তারা প্রতিদিন ৪০০ টাকা মজুরিতে কাজ করছেন।

ক্ষতিগ্রস্ত এক জমির মালিক হাবিবুল্লাহ মোবাইল ফোনে জানান, বিদেশে কাজ করে জমি কেনেন। তবে উত্তর ও দক্ষিণ পাশের জমি থেকে বালু তুলে পুকুর বানানোয় তার জমিতে কেউ আর চাষ করতে চাচ্ছেন না। বাধ্য হয়ে তাই নিজের জমিতে পুকুর করছেন।

তিনি আরও জানান, অন্য জমিতে যারা বালু তুলছেন তারা সরকারি দলের প্রভাবশালী লোকজন। তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে তিনি পারবেন না।

ড্রেজার মালিক রুহুল আমিন জানান, ইউএনও এবং উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে বর্তমানে বালু তোলা বন্ধ রেখেছেন।

পাহাড়পুর ইউনিয়নের বুডাংবাড়ি গ্রামের আব্দুল বাছির মাস্টার জানান, কৃষিজমি কেটে পুকুর করলে তার চারপাশের জমিতে পানি থাকে না। এতে ওইসব জমিতে ফসল ভালো হয় না। ক্ষতিগ্রস্ত হন জমির মালিক ও কৃষক।

বিজয়নগরের ইউএনও কেএম ইয়াসির আরাফাত জানান, কৃষিজমি থেকে বালু তোলার অভিযোগ তিনি পেয়েছেন। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা