সারাদেশ

বিদ্যালয়ের চুরি হওয়া ১০ টি ল্যাপটপ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া ১১ টি ল্যাপটপের মধ্যে ১০ টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১০ মার্চ ) সকালে ওই ইউনিয়নের শিংনাথপাড়া এলাকায় সড়কের বাশঁঝারের পাশে বস্তাবন্দি অবস্থায় ল্যাপটপগুলো উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ল্যাপটপগুলো বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে ১১ ল্যাপটপগুলো চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ২ মার্চ পঞ্চগড় সদর থানায় মামলা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ৭ মার্চ সন্দেহভাজন আসামি হিসেবে ওই এলাকার মকবুল হোসেনের ছেলে মাহাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/আরজে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা