সারাদেশ

বোয়ালমারীতে নারী দিবস পালন ও পিঠা উৎসব 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার (৮ মার্চ ) বিকেলে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

'করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে 'মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবের উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা প্রমুখ। মেলায় ৭টি স্টল অংশ নেয়।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা