সারাদেশ

তরুণ ব্যবসায়ী হৃদয় ব্রাহ্মণবাড়িয়া শ্রেষ্ঠ বিক্রেতা নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেসার্স এস বি ট্রেডার্স হালখাতা অনুষ্ঠানে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আরেফিন হৃদয় জেলার শ্রেষ্ঠ ও সর্বোচ্চ বিক্রেতা নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮ মার্চ) বিকেলে আশুগঞ্জ ফেরিঘাট একটি কমিউনিটি সেন্টারে শুভ হালখাতা অনুষ্ঠানে তিনজন সর্বোচ্চ বিক্রেতাকে পুরস্কৃত করা হয়।

মেসার্স এসবি ট্রেডার্স এর সত্ত্বাধিকারী বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও শাহ সিমেন্টের আঞ্চলিক অফিসার মুমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার শাহিনুল ইসলাম শাহীন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জোনের সহকারি ম্যানেজার সজিবুল আলম সজিব, জেলার আঞ্চলিক ম্যানেজার মুহামিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া শাহ সিমেন্টের ডিলার সৌরভ কুমার সাহা।

এ বছর ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ থেকে বিক্রয়ের দিক দিয়ে সর্বোচ্চ বিক্রেতা হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর পৈরতলার তরুণ ব্যবসায়ি ও উদ্যোক্তা মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আরেফিন হৃদয়। দ্বিতীয় হবিগঞ্জ জেলার খাজা আজমির ট্রেডার্সের সত্ত্বাধিকারী বাবুল মিয়া ও ৩য় হয়েছেন বিজয়নগরের হাজী ট্রেডার্সের সত্ত্বাধিকারী আলী হোসেন।

শাহ সিমেন্টের বিক্রেতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় ১৬৪ জন সত্ত্বাধিকারীর মধ্যে এ তিনজনকে সর্বোচ্চ বিক্রেতা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা