সারাদেশ

পুঁথি সরণি উৎসবে সড়কজুড়ে বই আর বই

মিজন লিটন, চাঁদপুর: চাঁদপুরে ‘পুঁথি সরণি উৎসবে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিলেন আয়োজকরা। পুঁথি সরণি উৎসবে সড়কজুড়ে বই আর বই।

চাঁদপুর শহরের ব্যস্ততম কাজী নজরুল ইসলাম সড়কে সকালের সোনারোদে ঝলমল করছে হাজার হাজার বই। এ যেন বইময় সড়ক। বইঘ্রাণে মৌ মৌ করা তেমনই একটি ব্যস্ততম সড়কে চলছে ‘পুঁথি সরণি উৎসব’।

শিক্ষার্থীসহ নানান বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে কেউ বই হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে, কেউ পড়ছে, কেউ আবার নিজের পড়া বইটি রেখে নতুন একটি বই নিচ্ছে। কেউ আবার স্বেচ্ছায় একাধিক বই রেখে আয়োজনে সহযোগিতা করছে।

চাঁদপুরে সম্পূর্ণ ব্যতিক্রমী চিন্তা-চেতনার আলোকে সকলকে বই পড়ার সুযোগ প্রদানের উৎসাহ নিয়ে ‘পূর্ণয়’ নামে সংগঠনের আয়োজনে এবং এনসিটিএফের সহযোগিতায় অনুষ্ঠিত হলো পুঁথি সরণি উৎসব। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত এ পুঁথি সরণি উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

সারাদেশের মানুষের মাঝে চাঁদপুর জেলাকে নতুন আঙ্গীকে তুলে ধরার লক্ষ্যে চাঁদপুরের উদীয়মান সাহিত্যপ্রেমী একঝাঁক তরুণ-তরুণী লিটারেচার ভার্সেস ট্রাপিকের আদলে এই পুঁথি সরণি উৎসবের আয়োজন করে। তাদের মূল লক্ষ্য সকলের মাঝে শর্তহীন বিনামূল্য বই তুলে দেয়া এবং সকলকে বই পড়ার সুযোগ করে দেয়া।

পূর্ণয়ের সভাপতি সিয়াম পাটোয়ারী বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মানুষের হাতে শর্তহীন বিনামূল্য বই তুলে দেয়া এবং সকলকে বই পড়ার সুযোগ করে দেয়া।

সংগঠনের সহ-সভাপতি তানজিলুল হামিম বলেন, বই মানুষের অন্যতম ভালো বন্ধু। বই ব্যক্তিকে আলোকিত করে। তাই বইয়ের সাথে মানুষের সম্পর্ক গাঢ় করতেই আমাদের এই আয়োজন।

স্মার্টার টিচিং ফর আল এর প্রতিষ্ঠাতা মো. তাওহিদুল ইসলাম বলেন, সারাদেশের মানুষের মাঝে চাঁদপুর জেলাকে নতুন আঙ্গীকে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন। যারা আমাদের বই দিয়ে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এনসিটিএফ চাঁদপুর এর সভাপতি আঞ্জুমান আরা আফসা বলেন, এখান থেকে পাঠকের হাতে শর্তহীন বিনামূল্য বই তুলে দেয়া এবং সকলকে বই পড়ার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা