সারাদেশ

শিবগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বসতঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ ) উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাবুপাড়া থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা হচ্ছেন যমুনা পাল (৬১)। তিনি শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়ায় সুকুমার পালের স্ত্রী।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, বুধবার দিবাগত রাতে বসতঘরে যমুনা পালকে কে বা কারা ঘরের ভেতর গলা কেটে হত্যা করে। যমুনা পাল ও তার ছেলে উজ্জ্বলের স্ত্রী ভাড়া বাড়িতে থাকতেন। যমুনা পালের ছেলে উজ্জ্বলও বাড়িতে ছিলেন না।

এদিকে নিহতের ভাই জনপাল জানান, নিহত জবনা পাল কাঁথা সেলাইয়ের কাজ করে নিজেই সংসার চালাতো। তিনি হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দবি জানান।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা